রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করব না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট

বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করব না : অর্থ উপদেষ্টা
image_pdfimage_print

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করব না। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট (ঘাটতি) দিয়ে এগুলো করব না। ব্যাংক থেকে বড় ঋণ করে, টাকা ছাপিয়ে আমরা এসব করব না।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমাদের তেলের একটু ঘাটতি আছে। আমরা রাইস ব্রান অয়েল আনার বিষয় কথা বলেছি। বেশিরভাগ প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ের। আমাদের নদীর পাড়গুলো ভেঙে গেছে, সেখানে আমরা প্রজেক্ট এপ্রুভ করলাম। নদীগুলো যদি আমরা সংরক্ষণ না করি তাহলে বর্ষা মৌসুমে দেখা যাবে পাড় ভাঙতে থাকবে। এ জন্য ৬টি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আর বাকিগুলো খাদ্য গুদাম নিয়ে। এছাড়া এলএনজি আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করছেন তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এনবিআরের অর্ডিন্যান্স করা হয়েছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এ ব্যাপারে কিছুই বলতে চাই না। তারা যা বলার বলবে। আপনারা বিষয়টা ভালো করে পড়বেন। দেখবেন তাদের স্বার্থ সংরক্ষিত আছে। সুতরাং তাদের দুশ্চিন্তা করার কিছুই নেই। এনবিআর যেভাবে আছে তাদের টার্মস অব রেফারেন্স অনুযায়ী একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়। অর্থনৈতিক পরিসংখান এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট।

‘এনবিআর যদি এটা পলিসিও করে (যাদের কাজ হলো কালেক্ট করা) তাদের একটা ইন্টারেস্ট থাকে। আমি একটা পলিসি করলাম আবার আমি আদায়ও করলাম। আমি বলবো অধ্যাদেশ অন্তত চিন্তা করেই করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করা হয়নি তা না। এনবিআর-এর হাজার হাজার লোকের সঙ্গে তো আলোচনা করা যায় না। যারা মেম্বার বা সদস্য অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে। তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।’

রাজস্ব আদায়ে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, অলরেডি গতবারের তুলনায় রাজস্ব আদায় ২ শতাংশ বেশি হয়েছে। এটা হতাশাব্যাঞ্জক না। ফলে আমি আশা করছি অন্তত গতবারের চেয়ে কম হবে না। আমরা মোটামুটিভাবে বাজেটটাকে বাস্তবায়ন করবো৷ বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করব না। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট দিয়ে এগুলো করব না। ব্যাংক থেকে বড় ঋণ করে, টাকা ছাপিয়ে আমরা এসব করব না। কিছুটা তো ডেফিসিট থাকবে। সেটা আমরা আইএমএফ ও ওয়ার্ড ব্যাংকের সঙ্গে বসে প্রজেক্টের ব্যাপারে নেগোশিয়েট করবো।

গতবারের চেয়ে বাজেট ছোট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা সময় হলেই জানতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd