শিরোনাম >>
শিরোনাম >>

যেসব ওষুধ ও যন্ত্রপাতির দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করেছে কমিশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট

যেসব ওষুধ ও যন্ত্রপাতির দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করেছে কমিশন
image_pdfimage_print

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন আজ (৫ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে তারা জীবন রক্ষাকারী অতি প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি, ওষুধ ও পণ্যের কর ও ভ্যাট কমানোর পাশাপাশি অত্যাবশ্যক নয় এমন পন্যের উপর কর/ভ্যাট বৃদ্ধির সুপারিশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যারসার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক এবং ব্যবহৃত ঘরোয়া যন্ত্রপাতি এবং একবার ব্যবহার উপযোগী ডিসপোজেবল পণ্যের মতো মৌলিক চিকিৎসাসামগ্রীর উপর আরোপিত ভ্যাট/কর উল্লেখযোগ্যভাবে হ্রাস করে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।

এসব পণ্যে রোগীরা উল্লেখযোগ্য ব্যক্তিগত ব্যয় করেন, যা হ্রাস করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে ভিটামিন, খনিজ, প্রোবায়োটিক, বুকের দুধের বিকল্প এবং অন্যান্য অত্যাবশক নয় এমন পণ্যের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়, এসব পণ্যের ওপর কর বৃদ্ধি করে প্রয়োজনীয় ওষুধে কর হ্রাশের ফলে যে আর্থিক ক্ষতি হবে তা ভারসাম্যপূর্ণভাবে পূরণ করা যেতে পারে।

ওষুধের দাম কমানোর অংশ হিসেবে প্যাকেজিং প্রক্রিয়া সরলীকরণ এবং ফার্মাসিটিক্যাল কোম্পানির বিপণন ব্যয় কমাতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ এএম | শনিবার, ১০ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd