রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর শোক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর শোক
image_pdfimage_print

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন৷

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার।

বুধবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

অত্যন্ত সু-পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব নূরে আলম সিদ্দিকী বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলায় ১৯৪৪ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন৷ নূরে আলম সিদ্দিকী ষাট দশকের এক তুখোর ছাত্রনেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব৷ নূরে আলম সিদ্দিকী ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভের তিন বছর পর ১৯৭৯ সালে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন৷ নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঐ বছর চারটি কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সিকিউরিটিজের পরিমাণ দাঁড়ায় ১৮ তে৷ পরবর্তী সময়ে তিনি ১৯৮১ সালে আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন৷ নূরে আলম সিদ্দিকী দুই মেয়াদে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে পুঁজিবাজার উন্নয়নকল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷

মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ জোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং দ্বিতীয় নামাজের জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd