শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
image_pdfimage_print

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা এসময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

সেমিনারে ‘সংস্কার পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো সেমিনারে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং টোকিওর কমার্শিয়াল কাউন্সেলর উপস্থিত ছিলেন।

এমএম/জেডএস

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd