রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

এক দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম
image_pdfimage_print

এক দিনের ব্যবধানে দেশের বাজা‌রে আবারও কমেছে সোনার দা‌ম। তবে তা খুবই কম পরিমাণে। ভালো মানের তথা ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ৪ দিন আগে একবারেই বাড়ানো হয়েছিল সাড়ে ৭ হাজার টাকা। গত দুই দিন মিলে ৩ হাজার টাকার মতো কমানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ৯৬ হাজার ৪৬১ টাকায়।

২১ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ৭৮ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৫ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী এখন ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে  মঙ্গলবার সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

তার আগে গত শনিবার ভরি প্রতি সোনার দাম (২২ ক্যারেট) ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে রেকর্ড ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd