মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

চার কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, মালেক স্পিনিং মিলস লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

মালেক স্পিনিং মিলসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

একমি ল্যাবরেটরিজের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd