নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালনা পর্ষদ।
রোববার (১৯ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বলে ডিএসই’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
চেয়ারম্যানের সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন এবং রুবাবা দৌলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শফিকুর রহমান।
গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসই’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিএসইসি অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয়।
Posted ৮:২১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd