নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকার হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জানুয়ারি থেকে ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের প্রতিবেদন পর্যালোচনা করে এ অনুমোদন দেওয়া হয়।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা এই ব্রোকারহাউজটি পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে বিদায়ী বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।
Posted ১২:৫৫ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd