নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (২৭ মার্চ) সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ১৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৯৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং গোল্ডেন সন।
Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd