নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ (২৫ ফেব্রুয়ারি) বেস্ট হোল্ডিংস ৩৯ কোটি ০৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে জায়গা দখল করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার ৩৪ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেমিনি সি ফুড পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ফু ওয়াং সিরামিক, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিকস, ওরিয়ন ইনফিউশন এবং বিডি থাই অ্যালুমিনিয়াম।
Posted ৩:০৬ পিএম | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd