বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‌‘নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

‌‘নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের ভূমিকা রাখতে হবে’
image_pdfimage_print

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বিশ্বের বিভিন্ন দেশে নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের জোরালো ভূমিকা চায় দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) পদে সদ্য যোগদান করা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এসব আহ্বান জানান।

মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং বাজার বিস্তারের লক্ষ্যে বিদেশি বিনিয়োগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সংকটের মধ্যেও আমাদের মূল লক্ষ্য বাণিজ্যিক দিকগুলোকে ঠিক রাখা। এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় সদ্য যোগদান করা কর্মকর্তাদের কাছে বাজার বৈচিত্র্য এবং রপ্তানি বৃদ্ধিতে কাজ করা এবং সকল ধরনের দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বাণিজ্যিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ আরও শক্ত করার আহ্বান জানান মাহবুবুল আলম। এজন্য কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে দেশীয় পণ্যগুলোকে প্রান্তিক বাজার থেকে তুলে এনে আন্তর্জাতিক বাজারে নিয়ে আসা, আর সেজন্য যোগদান করা কর্মকর্তাদের সহযোগিতা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসাইন, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd