রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ইউনিট হোল্ডারদের শেয়ার প্রতি আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সমাপ্ত হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২৯ টাকা। আগের বছর একই সময়ে আয় ছিলো ০.১৩ টাকা।

হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিলো ০.৪০ টাকা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ০.১৪ টাকা ছিলো।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি ছিলো ১০.৩০ টাকা।

লভ্যাংশ বিতরণের জন্য আগামী ১০ মার্চ ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের শেয়ারদর উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd