সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএস স্টিলের মুনাফায় ধস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

এসএস স্টিলের মুনাফায় ধস
image_pdfimage_print

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (২০২২ সালের জুলাই-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমে ৬৯ ভাগের একভাগে নেমে গেছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (২০২২ সালের জুলাই সেপ্টেম্বর) এসএস স্টিল শেয়ারপ্রতি মুনাফা করেছে মাত্র ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা কমেছে ৭২ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৬৯ পয়সা।

মুনাফার এমন ধস নামলেও কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। ২০২২ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা, যা জুন শেষে ছিল ২৪ টাকা ৫ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৮ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ৭৯ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd