নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে আছে।
সোমবার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৩৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপি) ছিলো ১১ টাকা ৪৪ পয়সা।
Posted ৬:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd