নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ তাদের অব্যবহৃত জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭.৬৭ কাঠা জমি বিক্রি করবে।
রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিকিউ বলপেন এই জমিটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। কোম্পানির জমির মূল্য ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। জমি বিক্রয়ের টাকা দিয়ে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার দায় মেটাবে।
আর বাকি টাকা কোম্পানিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় খাতে ব্যয় করবে।
Posted ৭:০৯ এএম | রবিবার, ০৫ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd