শিরোনাম >>
শিরোনাম >>

২৫ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড আনবে ইমারজিং গ্লোবাল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

২৫ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড আনবে ইমারজিং গ্লোবাল
image_pdfimage_print

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।

প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাস্ট কোওপারেটিভ লিমিটেড, ট্রাস্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সঙ্গে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি হয়েছে। ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

অনুষ্ঠানে আইসিবির নব নিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া মিউচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন কোওপারেটিভ সোসাইটিগুলো যদি এই ফান্ডের সঙ্গে সম্পৃক্ত করা যায় তাহলে পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৬ পিএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd