নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের অনুযায়ী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে সার্ভিল্যান্স রেটিং হয়েছে ‘এএ+’।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২ প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১২:২৬ পিএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
Desh Arthonity | munny akter
Lk Cyber It Bd