বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের মর্জির ওপর অসহায় মানুষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ব্যবসায়ীদের মর্জির ওপর অসহায় মানুষ
image_pdfimage_print

উৎপাদন কমেনি, চাহিদাও বাড়েনি। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের চোখে ধুলো দিয়ে নিত্যপণ্য ব্যবসার আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছেন ব্যবসায়ী-আমদানিকারকেরা। আধিপত্য আর প্রভাবকে কাজে লাগিয়ে গত দুই অর্থবছরে কৃষিজাত পণ্য ও সেবা, ভোজ্যতেল, চিনি আর মৎস্য-পোলট্রি খাত রাজস্ব-সুবিধা নিয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। বাজারে এসব পণ্যের দাম তো কমেইনি, বরং নানা অজুহাতে বেশি মুনাফা করে ভোক্তার পকেট হাতিয়ে নিয়েছেন আরও কয়েক হাজার কোটি টাকা। প্রণোদনা, ঋণপত্র খোলা, ব্যাংকঋণসহ আরও বিভিন্নভাবে সরকারি সুবিধা তো আছেই। অসহায় বাণিজ্য মন্ত্রণালয়, নামমাত্র অভিযান আর আমদানির হুমকি দিয়েই দায়িত্ব শেষ করছে। আর ব্যবসায়ী চক্রের অতিলাভের চাপায় পড়ে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। দামের কারণে ব্যয় কমাতে অনেকে তালিকা কাটছাঁট করছেন। বাজারে নৈরাজ্যের জন্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা দুর্বল বাজার ব্যবস্থাপনা ও একটি চক্রের কারসাজিকে দায়ী করেছেন।

বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জানা যায়, গত দুই বছরে মানুষের আয় না বাড়লেও এ সময়ে মূল্যস্ফীতি হয়েছে ১৭ শতাংশের বেশি। অর্থাৎ দুই বছর আগে মানুষ কোনো পণ্য ১০০ টাকায় কিনলেও এ বছরের জুলাই মাসে ওই একই পণ্য তাকে ১১৭ টাকায় কিনতে হয়েছে। এটা হলো সরকারি হিসাব। বাস্তবে মূল্যস্ফীতি আরও অনেক বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ত্যক্ত-বিরক্ত-ক্ষুব্ধ হলেও বাজার ব্যবস্থাপনা, পণ্যের দাম আর ব্যবসায়ীদের মর্জির ওপর অসহায় আত্মসমর্পণ ছাড়া কার্যত মানুষের আর যেন কিছুই করার নেই।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd