রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে দাম কমার শীর্ষে দেশবন্ধু পলিমার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ডিএসইতে দাম কমার শীর্ষে দেশবন্ধু পলিমার
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩২.২০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৬.৬০ টাকা বা ২০.৫০ শতাংশ কমেছে। এর ফলে দেশবন্ধু পলিমার লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৫.১৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৩.৪৩ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১০.৬০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৪৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০.২৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১০.১৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd