নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নিয়োগ নেওয়া হয়েছে। এই দুই স্বাধীন পরিচালকের নিয়োগ চলতি বছরের ১১ মে থেকে কার্যকর করা হয়েছে।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd