রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
image_pdfimage_print

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি ও বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা ব্যয়ে এ সার কেনা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত জানান।

সাঈদ মাহবুব খান বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে এ সার কেনা হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকা। বিসিআইসির মাধ্যমে এ সার কেনা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd