মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বাজেটেও দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | প্রিন্ট

এবারের বাজেটেও দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে: অর্থমন্ত্রী
image_pdfimage_print

২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার।

তিনি বলেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেছি। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করবো। আমরা ঠকবো না, আমরা হারবো না এবং দেশের মানুষকেও আমরা ঠকাবো না, হারাবো না।

তিনি আরও বলেন, আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলে মনে করেন তিনি।

দেশের অর্থনীতি বর্তমানে সুদৃঢ় অবস্থানে উল্লেখ করে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ জানান।

আজ একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। গতকাল বুধবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। মূল্যস্ফীতির চাপসহ নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এটি হতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম বাজেট। আর বর্তমান অর্থমন্ত্রীর টানা পঞ্চম বাজেট।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd