শিরোনাম >>
শিরোনাম >>

কপ৩১ : বৃক্ষরোপণ ও খাল-নদী খননের উদ্যোগ তুলে ধরলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

কপ৩১ :  বৃক্ষরোপণ ও খাল-নদী খননের উদ্যোগ তুলে ধরলো বাংলাদেশ
image_pdfimage_print

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) পদ্ধতির সম্প্রসারণ, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন কমানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই।

তিনি বলেন, বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণ জরুরি।

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কার্যক্রম দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতেও এসব উদ্যোগ সহায়ক হবে।

অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।

আলোচনায় অংশ নেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স।

এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক ইউসুফ মেহেদী আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২১ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd