শিরোনাম >>
শিরোনাম >>

সার্ভার জটিলতার কারণে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

সার্ভার জটিলতার কারণে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
image_pdfimage_print

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে বিঘ্নের মুখে পড়েন।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় করদাতাদের সুবিধার্থে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

এনবিআরের এ সিদ্ধান্তের ফলে সার্ভার জটিলতার কারণে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা অনলাইনে আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd