নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ মার্চ।
মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ওই দিন কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.৬৩ টাকা।
Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd