সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজানে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে দেড়টা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

রমজানে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে দেড়টা
image_pdfimage_print

রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম। তিনি বলেন, সোমবার (২০ মার্চ) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।

প্রথম রমজান থেকে সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা বিশ মিনিটে। এরপর আরও দশ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd