নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মার্চ ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৭ মার্চ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ২৭৬ টাকা। আর ১০ মার্চ কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৩৬৯.৬০ টাকায়। ফলে এই কয়েক কার্যদিবসে শেয়ারটির দর ৯৩.৩০ টাকা বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।
Posted ২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd