মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সাল পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিএস) ০.৪২ টাকা। গত হিসাব বছরের একই সময়ে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.০৮ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩.৫৭ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd