রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যবসা সম্প্রসারণে রাইট শেয়ার ছাড়বে বার্জার পেইন্টস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ব্যবসা সম্প্রসারণে রাইট শেয়ার ছাড়বে বার্জার পেইন্টস
image_pdfimage_print

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১:১৭ হিসেবে শেয়ারহোল্ডারদের এই শেয়ার দেবে। অর্থাৎ প্রতি ১৭টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১৩৬৬ টাকা প্রিমিয়াম নেবে। প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের দাম পড়বে ১৩৭৬ টাকা।

এই প্রক্রিয়ায় বার্জার পেইন্টস ২৭ লাখ ২৮ হাজার ১১১টি শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহিত অর্থ দিয়ে কোম্পানির তৃতীয় কারখানা স্থাপন ব্যায়ের একাংশ মেটাবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প পার্কে আলোচিত কারখানা স্থাপন করা হবে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮১৩ কোটি টাকা। আগামী ২০২৬ সালের এপ্রিল নাগাদ এ কারখানা বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে কোম্পানি আশা করছে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার লক্ষ্যে কোম্পানিটি আগামী ১০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করবে। তাদের অনুমতি সাপেক্ষে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd