শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ জানুয়ারি) কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আলোচ্য সময়ে শেয়ারের দামও সও বচেয়ে বেশি বেড়েছে কোম্পানিটির। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ১ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮২ লাখ ৯৯ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৯৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারে ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, বিডি থাই অ্যালুমিনিয়াম ৮৬ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার, বিচ হ্যাচারির ৭৭ কোটি ১৭ লাথ ৮০ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ৯০ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার এবং পাওয়ার গ্রিডের ৭১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০২ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd