নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ইউনিট হোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ইউনিট হোল্ডারদের শেয়ার প্রতি ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
সমাপ্ত হিসাব বছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৮ পয়সা।
Posted ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd