নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির বন্ডের আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বন্ড ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১ অক্টোবর বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে সম্মতিপত্র পেয়েছে।
আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্তর করা যাবে।
আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বন্ডের অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।
বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ তিনটি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd