শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসি চেয়ারম্যানের মঙ্গে ডিবিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

বিএসইসি চেয়ারম্যানের মঙ্গে ডিবিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ
image_pdfimage_print

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সাক্ষাৎ করেছে ব্রোকারেজ হাউজগুলোর একমাত্র সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল।

বিএসইসির কার্যালয়ে গত রোববার (২৪ ডিসেম্বর) ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির সঙ্গে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার করেছে ডিবিএ প্রতিনিধি দল।

এ সময় বিএসইসি চেয়ারম্যান ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ নবগঠিত পর্ষদের সব সদস্যদের অভিনন্দন জানান। তিনি পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন এবং শীঘ্রই পরিস্থিতির উন্নতি হয়ে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্টক ব্রোকারদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানে বিএসইসির সহযোগিতা কামনা করেন। বিএসইসি চেয়ারম্যান ব্রোকারদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

ডিবিএ প্রেসিডেন্ট বাজারের উন্নয়নে বিএসইসি চেয়ারম্যান ও তাঁর কমিশনের নানামূখী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিবিএর পক্ষ থেকে তাঁর কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ডিবিএর সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, পরিচালক শরীফ আতাউর রহমান, দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, দিল আফরোজা কামাল, মামুন আকবর, মোহাম্মদ আহসান উল্লাহ, সুমন দাস, মো. শাহেদ ইমরান, আর. ওয়াই. শমসের ও মো. রাফিউজ্জামান বোখারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৩:৩২ পিএম | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd