শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ ডিসেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৪০ লাখ ২০ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৬২ কোটি ৪০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের ৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৫৮ কোটি ২৮ লাখ ৭০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৭ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৩০ কোটি ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১০৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৮৮ কোটি ৫৬ লাখ টাকার, ইভিন্স টেক্সটাইলের ৮৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার, সি পার্ল হোটেল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৬৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার, ইন্দোবাংলা ফার্মার ৫৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পিএম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd