শিরোনাম >>
শিরোনাম >>

৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
image_pdfimage_print

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালা পর্ষদ এফএসআইবি চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করে মূলধন বাড়াবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। এ বন্ড সম্পূর্ণ অবসায়নযোগ্য নন-কনভার্টেবল। বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টায়ার-২ মূলধন বৃদ্ধিতে ব্যাসেল-৩ এর শর্ত পূরণের লক্ষ্যে এ বন্ড ইস্যু করবে। ব্যাংকটি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪২ পিএম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd