শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
image_pdfimage_print

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তথ্য মতে, আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড ও কুপনযুক্ত। বন্ডটি মেয়াদ হবে ৫ বছর। এর কুপন রেট তথা সুদের হার হবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে। নির্দিষ্ট সময়ের পর এই বন্ডের ৬০ ভাগ নাভানা ফার্মাসিউটিক্যালসের সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। আর এর ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি তার ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে। নাভানা ফার্মার এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd