রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ বাংলাদেশ ব্যাংকের
image_pdfimage_print

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩০ অক্টোবর) ব্যাংকার্স সিলেকশন কমিটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সালভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ), সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) ও লাইব্রেরিয়ান পদের স্থগিত করা মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডের সিনিয়র অফিসার (সাধারণ), সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) ও দশম গ্রেডের লাইব্রেরিয়ান পদে নিয়োগের লক্ষ্যে ২৯ অক্টোবর তারিখের স্থগিত মৌখিক পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডের সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এবং দশম গ্রেডের লাইব্রেরিয়ান পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। নবম গ্রেডের সিনিয়র অফিসার (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd