বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফের সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ফের সোনার দাম কমলো
image_pdfimage_print

বাংলাদেশের বাজারে সব ধরনের সোনার দাম কমানো হয়েছে। ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমেছে। এখন ভালো মানের প্রতি ভরি সোনা ৯৭ হাজার ৪৪ টাকায় পাওয়া যাবে।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৬৬ হাজার ১৩৫ টাকায় পাওয়া যাবে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

আজ বুধবার (৪ অক্টোবর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৮ হাজার ২১১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ৯৫১ টাকায় বেচাকেনা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd