সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বড় ধরনের লোকসানে ফনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

বড় ধরনের লোকসানে ফনিক্স ফাইন্যান্স
image_pdfimage_print

দুই বছর ধরে লোকসানে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেডএবার ডুবতে বসেছে। কোম্পানিটির ২০২৩ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

রোববার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে নতুন করে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল মাত্র ৭ পয়সা করে। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে একই সময়ে লোকসান বেড়েছে ৪ টাকা ৭৯ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে লোকসান হয়েছে ৮ টাকা ৬১ পয়সা। অথচ ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৮ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে পতিত হয়েছে প্রথম প্রান্তিকেই।

সুতরাং চলতি বছরের প্রথম ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা। যেখানে ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ পয়সা।

সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৬ পয়সা। লোকসান বাড়ায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪ টাকা ২৮ পয়সা (ঋণাত্মক)।

২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি। রোববার দিনের শুরুতে লেনদেন হয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়।

২০২০ সালে সর্বশেষ ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া এই আর্থিক প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণ রয়েছে ৪০৬ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা।

তথ্যমতে, কোম্পানিটি ২০২১ সাল থেকে লোকসানে রয়েছে। ২০২১ সালে কোম্পানির লোকসান ছিল শেয়ার প্রতি ২ টাকা ১১ পয়সা। ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানি।

লোকসান বাড়ার বিষয়টি স্বীকার করে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে বলা হয়, কোম্পানির প্রভিশনিং ঋণ বেড়েছে। বেড়েছে বিনিয়োগ ও আমানতের বিপরীতে প্রভিশনিং। এ দুই কারণে লোকসান বেড়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৮ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd