ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ২৫ হাজার ১১১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৭৯ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ১ কোটি ৬৩ লাখ ৯৮৭ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৫ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ৫৮ কোটি ৮৬ লাখ টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সরে ৫৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৪৪ কোটি ৪১ লাখ টাকার, সি পার্ল রিসোর্টের ৪২ কোটি ৩ লাখ টাকার এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ৪০ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৮ পিএম | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd