নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে দেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। প্রতিষ্ঠানটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০২৩ সালের গত ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ হিসাব বছরে সিএসইর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬১ টাকা।
গত ৩০ জুন ২০২৩ তারিখে সিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২.০১ টাকা।
শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর।
Posted ১২:৪৫ পিএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd