সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সবুজ কারখানার সনদ পেল আরও দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সবুজ কারখানার সনদ পেল আরও দুই প্রতিষ্ঠান
image_pdfimage_print

পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ পেল তৈরি পোশাক খাতের আরও ২টি কোম্পানি। এর মধ্য দিয়ে বাংলাদেশের ২০২টি কারখানা সবুজ সনদ পেল।

রোববার (১৭ সেপ্টেম্বর) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে নতুন করে দুইটি কারখানার সনদ প্রাপ্তির তথ্য জানানো হয়।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, গ্রিন সার্টিফাইড কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২০২টি। আরও বেশ কিছু কোম্পানির আবেদন রয়েছে। আশা করছি, কারখানার সংখ্যা আরও বাড়বে।

উল্লেখ্য, পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটি হলো ‘ভিনটেজ ডেনিম স্টুডিও।’ এরপর একটার পর একটা সবুজ পোশাক কারখানা গড়ে উঠছে বাংলাদেশে। সবশেষ পাঁচ কারখানা মিলে ২০২টি সবুজ কারখানার সনদ পেল দেশ।

২০০ সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৭৩টি, গোল্ড ১১৫টি, সিলভার ১০টি ও সার্টিফাইড চারটি। এতে সর্বমোট গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২০২টিতে। বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল বাংলাদেশ, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে অবস্থিত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd