শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও প্লাসিড এনকের মধ্যে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ | প্রিন্ট

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও প্লাসিড এনকের মধ্যে চুক্তি সই
image_pdfimage_print

এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা প্লাসিড এনকে করপোরেশন এর মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং প্লাসিড এনকে করপোরেশন এর মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।

রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং প্লাসিড এনকে করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ইভিপি ও সিএফও মোহাম্মদ এইচ রশিদ চুক্তিতে সই করেন। এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং প্লাসিড এনকে করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড ফারুক হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ পিএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd