নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের পরিচালনা পর্ষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিচালক (অর্থ) নিয়োগ দেওয়া হয়েছে। এবার নিপ্রো কর্পোরেশনের (ওসাকা, জাপান) পক্ষ থেকে পরিচালক মনোনয়ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের আগের পরিচালক কাতসুহিকো ফুজির পরিবর্তে নিপ্রো কর্পোরেশনের পক্ষ থেকে হিরোশি সাইতোকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, নতুন মনোনীত পরিচালক হিসেবে হিরোশি সাইতোর অন্তর্বর্তীকালীন নিয়োগ অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য প্রস্তাব রাখা হবে। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমতির পর হিরোশি সাইতোরকে মনোনীত পরিচালকের পদে গ্রহণ করা হবে।
Posted ১:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd