বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসীরা যেকোনো প্রান্ত থেকেই রেমিট্যান্স পাঠাতে পারবেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

প্রবাসীরা যেকোনো প্রান্ত থেকেই রেমিট্যান্স পাঠাতে পারবেন
image_pdfimage_print

এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে’র মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের ইউকে’র মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ এবং এনইসি মানি ট্রান্সফারের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরাম ফরাজী চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং এনইসি মানি ট্রান্সফারের পরিচালক ডা. আনোয়ার ফরাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd