নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নামমাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
বর্তমানে বাজারে ডিম ১৬০ বা ১৭০ টাকা ডজনে (১২ টি) বিক্রি হচ্ছে। এ অবস্থায়ও দেশের রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’তে পাওয়া যাবে ১৫৫ টাকায় এক ডজন ডিম।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নামমাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সব ‘স্বপ্ন’ আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে।
স্বপ্নের বিশেষ এই ছাড় ১৫ আগস্ট পর্যন্ত প্রযোজ্য হবে।
তবে শর্ত হিসেবে থাকবে একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না, যেন অন্য কোনো দোকানি অসৎভাবে বেশি পরিমাণ ডিম কিনে ব্যবসা না করতে পারেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
Desh Arthonity | munny akter
Lk Cyber It Bd