সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মূলধন বাড়ানোর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মূলধন বাড়ানোর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডকে ২ হাজার কোটি টাকা থেকে মূলধন ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা।

কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর এই প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায় ব্যাংকটি। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এটি অনুমোদন দিয়েছে।

কোম্পানির শেয়ার আজ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সায়। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd