শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজিএমইএ জাদুঘর স্থাপন করছে পোশাক খাতের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বিজিএমইএ জাদুঘর স্থাপন করছে পোশাক খাতের
image_pdfimage_print

পোশাক খাতের গত ৪০ বছরের বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশ হওয়ার ইতিহাস এবং এ খাতের অবদানের নানা তথ্য সংরক্ষণ করবে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। পোশাক উৎপাদন ও বাণিজ্যে অসামান্য অবদান রেখেছেন– এমন উদ্যোক্তাদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ, উৎপাদনে ব্যবহৃত সেলাই মেশিন থেকে শুরু করে ঋণপত্রের (এলসি) পুরোনো কপিসহ উৎপাদনে কাজে লেগেছে এমন অনেক কিছুই সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য জাদুঘর নির্মাণ করা হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আগামী ১৪ আগস্ট এ জাদুঘর উদ্বোধন করা কথা রয়েছে।

জাদুঘরে প্রদর্শনের জন্য আশির দশকের পুরোনো সেলাই মেশিন, এলসির কপি এবং বাণিজ্যিক কাপজপত্র, ছবি, পোশাকের নমুনা এবং এক্সেসরিজ দান করার জন্য সদস্য কারখানাগুলোকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনের সভাপতি ফারুক হাসানের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ৪০ বছরে দেশের অর্থনীতির প্রধান চালকের ভূমিকায় রয়েছে পোশাক খাত। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের দ্বিতীয় প্রধান রপ্তানিকারকের মর্যাদা দিয়েছে দেশকে। এ খাত লাখো শ্রমিকের কর্মসংস্থানের জোগান দিচ্ছে। এসব ইতিহাস এবং অবদান অনেকের জানা নেই। এগুলো সংরক্ষণ গুরুত্বর্পূর্ণ, যাতে আগামী প্রজন্ম এসব ত্যাগ, চ্যালেঞ্জের ইতিহাস ও অর্জন সম্পর্কে জেনে শিখতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd