নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২০২৩-২০১৪ অর্থবছরে এপ্রিল থেকে জুন ২০২৩ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, নতুন অর্থবছরের প্রথম প্রান্তিক এপ্রিল থেকে জুন ২০২৩, কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ১৩২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৪২ টাকা ১৮ পয়সা।
যা ২০২২ সালের একইসময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১০২ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৩২ টাকা ৬৭ পয়সা।
মুনাফা বাড়ার প্রান্তিকে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৩ পয়সা। যা ২০২২ সালের একইসময়ে ছিল ৭৩ টাকা ৩ পয়সা।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ কোটি ৫০ লাখ টাকার এ বহুজাতিক কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ। কোম্পানির শেয়ার মূল্য ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সা। কোম্পানির শেয়ারটি গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সাতে আটকে আছে অর্থাৎ ফ্লোর প্রাইসে পড়ে আছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সবশেষ ২০২২ সালে ৮০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৯০০ শতাংশ নগদ, ২০২০ সালে ৯৫০ শতাংশ নগদ ২০১৯ সালে ৬৫০ শতাংশ এবং ২০১৮ সালে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd