শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিএমইএর এজিএম ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট

বিজিএমইএর এজিএম ৮ আগস্ট
image_pdfimage_print

দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ৮ আগস্ট বিজিএমইএর এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য সব সদস্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এমনকি পত্রিকায় খবর বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।

দেশের তৈরি পোশাকদের উদ্যোক্তারা মিলে ১৯৮৩ সালে বিজিএমইএ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি ফারুক হাসান। তার আগে সভাপতি ছিলেন রুবানা হক।

বিজিএমইএর তিন হাজারের বেশি সদস্য রয়েছে। এর মধ্যে সক্রিয় রয়েছেন দুই হাজার বেশি সদস্য।

রপ্তানি পরিসংখ্যান ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি বছর পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ দশমিক ৮০ বি‌লিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪১ শতাংশ বেশি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd